বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৬, ১০:২২
অ- অ+

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বেলা তিনটার দিকে উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পুটু মিয়া নামে এক ব্যক্তি পানি পান করার উদ্দেশ্যে আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।

খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দম্পতির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৫জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা