চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৮:২৪
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৭ জুন) সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম তাইবা আক্তার। সে দিয়াগাঁও গ্রামের রুবেল মিয়ার মেয়ে এবং স্থানীয় এ জে ডি টি মডেল একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে বাবার পোলট্রি খামারে গিয়েছিল তাইবা। সেখানে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকাটাইমস/৭জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা