সারাদেশে মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে: তিতাস গ্যাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৬, ১৫:১৩
অ- অ+

এলএনজি সরবরাহ ব্যবস্থার একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি এফএসআরইউতে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। এর প্রভাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎসহ সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

এদিকে, সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা