৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৫:৫৪
অ- অ+

পাঁচ দফা দাবিতে আগামী বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই দাবি আদায়ে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো

১. অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।

২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধা নিশ্চিত করা।

৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা চালু করা।

৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা।

৫. অ্যাম্বুলেন্সের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি জানিয়েছে, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু হলে জরুরি রোগী পরিবহন ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন