হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১০:৩৯| আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫
অ- অ+

হবিগঞ্জ পৌর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ বাতিল করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এর আগে বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। ওই দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দেয়।

অন্যদিকে একই সময়ে একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা করে।

দুই পক্ষের কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির সম্ভাবনা থাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকায় ১৪৪ ধারার নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন