নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ২০:৩৯
অ- অ+

রাজশাহী সিটি করর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন।

সোমবার সকালে এ পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কার্যক্রম, উপস্থিতি এবং নাগরিক সেবা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাপ্রত্যাশী নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন একটি জনসেবামূলক প্রতিষ্ঠান। তাই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। নাগরিকদের যেন কোনো ধরনের হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সবাইকে বিশেষভাবে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি দাপ্তরিক শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব সিটি করপোরেশন গড়ে তুলতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আকস্মিক এ পরিদর্শনের মাধ্যমে নগর ভবনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হবে বলে আশা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন