রাজশাহীর বিভিন্ন দেয়ালে জুলাই অভ্যুত্থান বিরোধী পোস্টার

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস,
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৮:৫২
অ- অ+

আগামীকাল (৫ আগস্ট) রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সরকার, প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জুলাই শহীদদের কবর জিয়ারতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি চলছে দেশজুড়ে।

ঠিক এমন সময়েই রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শিরোনামে পোস্টার সাঁটিয়েছে কে বা কারা। পোস্টারগুলোতে ‘পুলিশ হত্যার বিচার চাই’ স্লোগান ও সহিংস ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবসের প্রাক্কালে এ ধরনের পোস্টার নগরজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকাসহ নগরীর একাধিক স্থানে একই ধরনের পোস্টার নজরে পড়েছে।

সিসিটিভি উপেক্ষা করে রাতের আঁধারে এত বিপুলসংখ্যক পোস্টার কারা লাগিয়েছে এ নিয়ে কৌতূহল নগর জুড়ে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলছেন, যারা জুলাই গণঅভ্যুত্থান দিবসবিরোধী পোস্টার লাগিয়েছে, প্রশাসনের উচিৎ দ্রুত তদন্ত করে জনগণের সামনে তুলে ধরা। তাদের মতে, দায়ীদের শনাক্ত করা না গেলে এ ধরনের কর্মকাণ্ড আগামীতেও ঘটবে এবং বিভ্রান্তি ও নানা গুঞ্জনের সুযোগ তৈরি হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসকে ঘিরে যেকোনো উসকানিমূলক বা বিভ্রান্তিকর প্রচারণা গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তারা মনে করেন, দায়ীদের শনাক্ত করা রাষ্ট্র ও জননিরাপত্তার স্বার্থেই জরুরি।

এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির একাধিক নেতার সাথে যোগাযোগ করেও তাদের ফোনে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য ও মন্তব্য জানা সম্ভব হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, (সিটিটিসি) ভারপ্রাপ্ত ও এডিসি মিডিয়া গাজিউর রহমান জানান, এই ধরনের কর্মকান্ডের ব্যাপারে তিনি অবগত নন। এই ধরনের পোস্টার একটি দিবসকে বিতর্কিত করবে।

উপকমিশনার বলেন, 'আমি পুলিশের গোয়েন্দা টিমের সাথে কথা বলছি, তারা এ ব্যাপারে কতটুকু জানে খোঁজ নেব! তবে পুলিশ হত্যা দিবস নামে কোনো দিবসের কথা জানা নেই।'

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা