টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

মোঃ রাজীব হোসেন,টঙ্গী -পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৩:৫০
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী শালিকচূড়া এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

এই ঘটনার প্রতিবাদে এবং মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে রোববার সকালে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা দাবি জানান, শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের জন্য দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। প্রতিদিন তাদের ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত রাতে এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা