ঝিনাইদহে ব্যবসায়ীকে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৮:০২
অ- অ+

ঝিনাইদহে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জমির দলিলে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে মো. শাহরিয়ার হোসেন।

অভিযুক্তরা হলেন— শিকারপুর গ্রামের গফুর আলী মালিতার ছেলে মো. মতিয়ার মালিতা (৫০), বল্টু বিশ্বাসের ছেলে মো. মিল্টন বিশ্বাস (৩১) এবং মো.পাদু মালিতা (৫০)। তারা ভুক্তভোগীর পাড়া-প্রতিবেশী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্তদের সঙ্গে শাহরিয়ারের বাবা মো. আব্দুর রাজ্জাকের দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে তার বাবা ঝিনাইদহ শহরের হাটের রাস্তায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় তাকে ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলা হয় এবং স্বাক্ষর না করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন শাহরিয়ার।

অভিযোগপত্রে আরও বলা হয়, পরে অভিযুক্তরা জোরপূর্বক তার বাবার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেন এবং বিষয়টি কাউকে জানালে পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেন।

এ ছাড়া গত ৯ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা আবারও তার বাবাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়ার চেষ্টা করে। পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে তাকে এ যাত্রায় উদ্ধার করা হয়। কিন্তু এখনও তারা হুমকি অব্যাহত রেখেছে বলে দাবি করেন শাহরিয়ার হোসেন।

শাহরিয়ার হোসেন বলেন, কবলা দলিল মুলে আমরা এই জমির মালিক। কিন্তু প্রতিপক্ষরা জোরপূর্বক জমিটি ছিনিয়ে নিতে চান। অব্যাহতভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। এই নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতাই দিন পার করছি।

এই বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা