মতিহার থানা পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার  

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬
অ- অ+

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

মঙ্গলবার সকালে তিনি মতিহার থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন।

এ সময় তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো, অপরাধ প্রবণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা এবং সাধারণ জনগণের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার দায়িত্ব পালনে অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জবাবদিহিতা বজায় রাখার নির্দেশনা দেন।

একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তৎপর থাকার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি থানার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার), মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার সালমান ফারুক, মতিহার থানার অফিসার ইনচার্জ আরজুনসহ আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(ঢাকা টাইমস/২২সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
গাড়ি চালানোর খরচ বাড়ল
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক
হরমুজ প্রণালি খুলবে কবে? ৭ শর্ত জানাল ইরান