বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৬ জেলে আটক

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ২২:১৪
অ- অ+

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ১৬ জন জেলেকে আটক করা হয়।

রবিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৩টার দিকে বাঁশখালী থানার এস আলম জেটিসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল, ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সঙ্গে বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, পরে সামুদ্রিক মৎস্য দপ্তরের আগ্রাবাদের সহকারী পরিচালকের উপস্থিতিতে ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়। জব্দ করা ট্রলিং জাল বিনষ্ট করা হয়। মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ২ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন