রাজবাড়ী জেলার নতুন এসপি মীর মনির হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৪
অ- অ+

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপপরিচালক মীর মনির হোসেনকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তিনি বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার আট কর্মকর্তার দায়িত্বে রদবদল করা হয়েছে।

মীর মনির হোসেন বর্তমানে এসআরবি-৮-এর উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তৎকালীন র‍্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

র‍্যাবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ, হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তারে নেতৃত্ব দেওয়ার কারণে আলোচনায় আসেন তিনি।

মীর মনির হোসেন ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলায়। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনীতে তার বেশ সুনাম রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
গাড়ি চালানোর খরচ বাড়ল
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক
হরমুজ প্রণালি খুলবে কবে? ৭ শর্ত জানাল ইরান