সন্তানদের নিয়ে ইসফাতারা রনির নতুন গান ‘লক্ষ্মী সোনামণি’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ২১:১১
অ- অ+

কণ্ঠশিল্পী ইসফাতারা রনি নতুন গান প্রকাশ করেছেন। ‘লক্ষ্মী সোনামণি’ শিরোনামের গানটি সম্প্রতি তার ইউটিউব চ্যানেল ‘রনি’স টিউন’-এ প্রকাশিত হয়েছে।

গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ শুভ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ. কে. রানা।

গানটির বিষয়বস্তু সন্তানকে ঘিরে বাবা-মায়ের অনুভূতি ও পারিবারিক সম্পর্ক। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন ইসফাতারা রনির দুই সন্তান রিদওয়া কায়সার রুহা ও রাইয়ান কায়সার রুহান।

গানটি সম্পর্কে ইসফাতারা রনি বলেন, ‘বাবা-মায়ের জীবনে সন্তানের আগমন যে আনন্দ ও অনুভূতির জন্ম দেয়, সেই বিষয়টিই গানটিতে তুলে ধরার চেষ্টা করেছি। সহজ কথার সঙ্গে আবেগঘন সুরের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে।’

পরিবার ও সন্তানকে কেন্দ্র করে নির্মিত এই গানটি প্রকাশের মাধ্যমে ব্যক্তিগত জীবনের একটি অনুষঙ্গও দর্শকদের সামনে তুলে ধরেছেন এই শিল্পী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন