যৌনকর্মীর দালাল হয়ে পর্দায় আসছেন সেই অ্যাডলফ খান!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ২২:০২| আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২২:০৪
অ- অ+

কোরিওগ্রাফার হিসেবে পরিচিত অ্যাডলফ খান এবার বড় পর্দায় দেখা দেবেন ভিন্ন এক চরিত্রে। পরিচালক মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’–তে তিনি অভিনয় করছেন এক যৌনকর্মীর দালালের চরিত্রে।

শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাডলফ খানের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে পরিচালক মো. ইকবাল বলেন, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল, যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ ফেলতে পারবেন। সে বিবেচনায় অ্যাডলফ খানকে নির্বাচন করা হয়েছে।

নতুন সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাডলফ খান। তিনি বলেন, ‘কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও আমার ভালোবাসার জায়গা। “গুলশানের চামেলি”তে এমন একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’

সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীকে কেন্দ্র করে। নাম ভূমিকায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। এ ছাড়া ছবিতে রয়েছেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। পর্যায়ক্রমে এর অন্যান্য অভিনয়শিল্পী ও নির্মাণ-সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন