নির্বাহী পরিচালক জামালুন্নেসা

‘স্বাস্থ্যমন্ত্রী কোনো পয়সা চাননি আমাদের কাছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ১৭:২১| আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৭:৪৮
অ- অ+

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা বলেছেন, আদ-দ্বীনের বিরুদ্ধে নেওয়া সরকারি পদক্ষেপকে তারা শাস্তি হিসেবে দেখছেন। তবে এ প্রক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনৈতিক দাবি বা অর্থ চাওয়া হয়নি।

মঙ্গলবার ৪৭ দিন পর লাইসেন্স ফিরে পেয়ে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক জামালুন্নেসা বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী কোনো পয়সা চাননি আমাদের কাছে। আমাদেরকে সরকার যথেষ্ট সহযোগিতা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি আদ-দ্বীনকে শাস্তি দিয়েছেন, কারণ আদ-দ্বীনের কাজ শাস্তিযোগ্য ছিল। তবে একই সঙ্গে অন্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেছেন।’

তিনি বলেন, এই বার্তা শুধু আদ-দ্বীনের জন্য নয়, সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য।

শিশুমৃত্যুর ঘটনায় আবারও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা আগেও দুঃখ প্রকাশ করেছি, এখনও জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। এই ঘটনার পর আমাদের লাইসেন্স ৪৭ দিন স্থগিত ছিল।’

সরকারকে ধন্যবাদ জানিয়ে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, ‘সরকার আমাদের লাইসেন্স ফিরিয়ে দিয়েছে। আমরা এর মর্যাদা রাখার চেষ্টা করব। মানুষ যেমন ভুল করতে পারে, প্রতিষ্ঠানও ভুল করতে পারে। তাই আমাদের আরও সচেতন হতে হবে। আমরা কম খরচে মানুষের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাব।’

এর আগে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। ৪৭ দিন পর লাইসেন্স পুনর্বহাল হওয়ায় মঙ্গলবার থেকে হাসপাতালটির চিকিৎসাসেবা আবারও শুরু হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা