হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৬:০৭
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ জন।

রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলেও নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু নিশ্চিত হামে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনসহ মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন এবং নিশ্চিত আক্রান্ত ১৭ হাজার ১১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা