মস্কোয় বীর যোদ্ধাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ২১:৩৬
অ- অ+

রাশিয়ার মস্কোয় ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে আজ সকালে দেশটির রাজধানী মস্কোর এই ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।

ভাব-গম্ভীর পরিবেশে ড. খলিলুর রহমান যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা