যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েল হামলা নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ১৬:১৩
অ- অ+

নতুন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নতুন চুক্তিতে লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্ত রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে সতর্ক করা হলেও তা উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সোমবার লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এই সামরিক অভিযানের খবর জানিয়েছে আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী দক্ষিণ লেবাননের খিয়াম শহরে দুটি পৃথক বিমান হামলা চালানো হয়েছে এবং কাফার তিবনিত অঞ্চলে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। পাশাপাশি কাফার তিবনিত ও নাবাতিহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক গোলন্দাজ বা কামান থেকে চর্তুমুখী শেলবর্ষণ করেছে।

লেবাননের জাতীয় বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর টায়ারের দিকে চলে যাওয়া হারিস-তিবনিক সড়কে ইসরায়েলি সেনারা রিমোট কন্ট্রোলের সাহায্যে দূর থেকে নিয়ন্ত্রিত একটি বিস্ফোরক বোঝাই এম১১৩ সাঁজোয়া যানের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো সীমান্ত এলাকায়। দক্ষিণ লেবাননের পরিস্থিতি এমনিতেই কয়েক মাস ধরে অস্থির। সাম্প্রতিক হামলাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা