অবশেষে সুইজারল্যান্ডে শুরু হলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৮:২৮
অ- অ+

নানা জল্পনা-কল্পনা আর কূটনৈতিক উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ইরান। গত শুক্রবার সমঝোতা স্মারক সইয়ের পর পূর্ণাঙ্গ স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে।

রোববার (২১ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

কাতার পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক স্বাভাবিক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এই আলোচনাকে। এই আলোচনার সময়সীমা ৬০ দিন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলমান আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আশা করা হচ্ছে। সম্ভাব্য চুক্তিতে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকে উল্লিখিত সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

শুক্রবারের সমঝোতা স্মারক সইয়ের পর লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় সুইজারল্যান্ডের নির্ধারিত আলোচনা ভেস্তে যেতে বসেছিল। চুক্তি ভঙ্গের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল ইরান। কেননা চুক্তির শর্তাবলির একটি গুরুত্বপূর্ণ দফা লেবাননে হামলা বন্ধ করা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিসের সঙ্গে পৃথক বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠকের একটি ছবি প্রকাশ করেন তিনি।

বৈঠক শেষে ইগনাজিও ক্যাসিস বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও সুইজারল্যান্ড ইরানের মধ্যে একটি বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

(ঢাকাটাইমস/২১জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা