পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৫:৫২
অ- অ+

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আজ সোমবার (২২ জুন) তিনি এ সিদ্ধান্তের কথা জানান। খবর বিবিসি’র।

দলীয় অভ্যন্তরে আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি এই আকস্মিক সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

কিয়ার স্টারমার বলেন, তার দলের ভেতরে মূল প্রশ্ন ছিল—আগামী সাধারণ নির্বাচনে দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। তিনি জানান, তিনি সেই প্রশ্নের উত্তর গ্রহণ করেছেন এবং তা বিবেচনায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সিদ্ধান্তই দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নেওয়া হয়েছে।

দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, তিনি লেবার পার্টির নেতৃত্ব ছাড়বেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের রাজা চার্লসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে নিজের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেন।

পদত্যাগের পর স্টারমার লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য একটি সময়সূচি নির্ধারণের অনুরোধ জানান। তার প্রস্তাব অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে নতুন দলীয় প্রধানের জন্য মনোনয়ন কার্যক্রম শুরু হতে পারে এবং গ্রীষ্মকালীন সংসদীয় ছুটির আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের পার্লামেন্ট পুনরায় চালু হওয়ার আগেই লেবার পার্টি নতুন স্থায়ী নেতা নির্বাচন করবে।

তবে নতুন নেতৃত্ব নির্বাচিত না হওয়া পর্যন্ত কিয়ার স্টারমার দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২২ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনস্বাস্থ্য সুরক্ষার্থে বাজেটে তামাকপণ্যের মূল্য বৃদ্ধিসহ তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার বদ্ধপরিকর: জিয়াউদ্দিন হায়দার
প্রবাসীর হারানো লাগেজ খুঁজে দিল আনসার, মিলল স্বস্তি
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
তাড়াশে গৃহবধূ হত্যা মামলায় উপজেলা জামায়াত সেক্রেটারিসহ চারজন গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা