একদিনের সফরে পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৮:৩০
অ- অ+

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার মধ্যেই হঠাৎ করেই একদিনের সফরে আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফেব্রুয়ারিতে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এটি পেজেশকিয়ানের প্রথম বিদেশ সফর।

সোমবার(২২ জুন) দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের জনসংযোগ মহাপরিচালক হাবিব আব্বাসী তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছেন, এই সফরটি সম্ভবত একদিনের হবে।

আব্বাসী জানান, সফরে মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এতে উভয় পক্ষ দ্বিপাক্ষিক চুক্তির অগ্রগতি, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। গত বছরের আগস্টে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে সফর করেছিলেন।

সূত্র: আনাদোলু এজেন্সি,সিএনএন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা