যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে নতুন মোড়, আলোচনার ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৪| আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:২৮
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি এখন অনেকটাই কাছাকাছি এবং সোমবার থেকে এ বিষয়ে আলোচনা শুরু হবে।

রবিবার (২ আগস্ট) প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ তথ্য জানান।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও নিরস্ত্রীকরণ নিয়েও চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধেই তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করেছেন। তার ভাষ্য, মধ্যস্থতাকারী দেশগুলো তাকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যেতে অনুরোধ করেছিল।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীরা তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো তাকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে। কারণ, সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামো ও সীমারেখা নিয়ে ইতোমধ্যেই ঐকমত্য তৈরি হয়েছে।

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার ট্রাম্প দাবি করেছিলেন, আলোচনার মাধ্যমে দুই পক্ষের উত্তেজনার অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু প্রতিবারই পাল্টাপাল্টি হামলার কারণে সেই উদ্যোগ ভেস্তে যায়।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান না।

তিনি বলেন, “দেখা যাক কী হয়। আমরা যখন প্রয়োজন হবে, তখনই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে আমি মানুষ হত্যা করতে চাই না।”

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন