দুবাইয়ে ২০ মিনিটে ৭ বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১৫:২৮
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরটির দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা ও জেবেল আলি শিল্পাঞ্চলে এসব বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি আমিরাত কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জেবেল আলি এলাকার আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। ভিডিওগুলো দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ আমিরাতি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রায় ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। একই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ঘটনাস্থলের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কয়েকটি ইরাকি সংবাদমাধ্যম দাবি করেছে, যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাতের সরকারি বা মূলধারার কোনো সংবাদমাধ্যমও বিস্ফোরণের কারণ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

নাসার তাপীয় উপগ্রহচিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদাম এলাকায় আগুনের উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পুরো সময়জুড়েই উচ্চ সতর্কতায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় অতীতেও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হিসেবে দেশটির নাম বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

সূত্র: এনডিটিভি, মেহর নিউজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা