ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৮ সেনা নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫২| আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৩
অ- অ+

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। গত চার বছরের মধ্যে এক দিনে এটিই ইয়েমেনে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

বাংলাদেশ সময় শুক্রবার ইয়েমেনের মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদ্রামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মারিবের একটি সেনা ক্যাম্পে সকালের সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে সেখানে থাকা অন্তত ৪৫ সেনা সদস্য নিহত হন। অন্যান্য সামরিক স্থাপনাতেও হামলায় আরও সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

হুতি গোষ্ঠী জানিয়েছে, সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধির জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সরকারি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

তিনি হামলার লক্ষ্যবস্তু হিসেবে আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার নাম উল্লেখ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মোকাবিলায় হুতি বাহিনী প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে, হুতিদের হামলার প্রভাব সৌদি আরবেও পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতও নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সর্বশেষ হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা