যুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষে নিহত ৭

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৫:২৭
অ- অ+

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর মেহর নিউজ’র।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রণতরিটিতে মোতায়েন থাকা নৌসদস্যদের মধ্যে অসন্তোষের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান ও টানা মোতায়েন নিয়ে নৌসদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরিস্থিতি নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিটিতে যান।

এ সময় ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারেন বলে দাবি করা হয়েছে। পরে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার পরও রণতরিটির ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইউএসএস আব্রাহাম লিংকন দীর্ঘদিন ধরে মোতায়েন রয়েছে। রণতরিটি ২৬৩ দিন ধরে মোতায়েন অবস্থায় রয়েছে। এর মধ্যে ২০৮ দিন টানা সমুদ্রে ছিল। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
পদোন্নতি-পদায়ন জটিলতা নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা