হজ পালন শেষে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ জন হাজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৬, ১৪:০৮
অ- অ+

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। রোববার (৭ জুন) আরও ৯টি ফ্লাইটে ৩ হাজার ৬৪৬ জন হাজির দেশে ফেরার কথা রয়েছে। এর মাধ্যমে চলতি বছরের হজযাত্রীদের অর্ধেকেরও বেশি দেশে ফিরে আসবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাকি হাজিরা নির্ধারিত ফ্লাইট সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম শেষ হবে।

দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অনেক হাজি। তারা হজ পালনের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ায় সৌদি আরব সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন তারা।

বিশেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিরা এ ব্যবস্থার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে হজ পালনে আগ্রহীদের সরকারি ব্যবস্থাপনা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৬ জুন) পর্যন্ত মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে ৫৮ হাজার ৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে।

এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৩৯৮ জন বাংলাদেশি হাজি। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন।

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের মধ্যে পুরুষ ও নারী উভয় হাজিই রয়েছেন।

হজ-পরবর্তী ফিরতি কার্যক্রম নির্বিঘ্নভাবে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি হাজিদেরও দেশে ফিরিয়ে আনা হবে।

(ঢাকাটাইমস/৭ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল কিনছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা