শিলচরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

আবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১১ জুন ২০২৬, ২২:৩২
অ- অ+

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রাত ৯টা ৪০ মিনিটের দিকে অনুভূত এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঝাঁকুনি অনুভব করার কথা জানান। সিলেট, ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত রবিবার রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা