১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৬, ১৭:৪৯| আপডেট : ২২ জুন ২০২৬, ১৯:২১
অ- অ+

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টে‌লি‌ভিশন (বি‌টি‌ভি) চল‌তি অর্থবছ‌রের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় ক‌রে‌ছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সম‌য়ে প্রতিষ্ঠান‌টি ব্যয় ক‌রে‌ছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

বিটিভির ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তথ্যমন্ত্রী।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাক, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের
ইউরোপের তাপপ্রবাহ কিছু ক্ষেত্রে পূর্বাভাস ছাড়িয়েছে: আইপিসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা