ঢাকা রেঞ্জ ডিআইজিকে ছাত্রলীগের পেজ থেকে হুমকি!

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৬, ১৯:৪৫| আপডেট : ২৪ জুন ২০২৬, ১৯:৪৯
অ- অ+

চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধানের দায়িত্ব পেয়ে ফ্যাসিস্ট সরকারের এমপি-মন্ত্রী-আমলাদের গ্রেপ্তারের ব্যাপক ভূমিকা রেখেছেন বর্তমান ঢাকা রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিম মল্লিক। যার কারণে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঘোর শত্রু হয়েছেন তিনি।

তবে এবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের টার্গেট হয়েছেন পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিক। ফরিদপুরের মধুখালীতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত পুলিশের এই ঊধ্বর্তন কর্মকর্তাকে জড়িয়ে একটি পোস্ট দেওয়া হয়। তবে থেমে থাকেননি রেজাউল করিম মল্লিক। তার প্রচেষ্টায় নিষিদ্ধ দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জ এলাকায় কোনো মিছিল বা কর্মসূচি করতে পারেনি।

এদিকে ছাত্রলীগের ফেরিফাইড পেজ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ও পেজ থেকে পুলিশের এই ঊধ্বর্তন কর্মকর্তাকে নিয়ে পোস্ট দেখা গেছে।

ছাত্রলীগের পেজ থেকে দেওয়া পোস্টে দাবি করা হয়, প্রান্ত মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার ও জবাবদিহিতা একদিন না একদিন নিশ্চিত হবে। পোস্টে বলা হয়, বর্তমানে কোনো মামলা বা কার্যকর তদন্ত না হলেও ইতিহাস সব ঘটনার হিসাব সংরক্ষণ করে রাখে। একই সঙ্গে রেঞ্জ ডিআইজি, ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের উদ্দেশে বলা হয়, ক্ষমতার অবস্থান চিরস্থায়ী নয় এবং ভবিষ্যতে এ ঘটনার জন্য তাদের জবাবদিহির মুখোমুখি হতে পারে।

পোস্টে রেঞ্জ ডিআইজি ছাড়াও ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শামছুল আজম, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়সহ আরও কয়েকজনের নাম রয়েছে।

এদিকে পুলিশ বলছে, প্রান্ত পুলিশের নির্যাতনে মারা যাননি। তার মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামের নেতৃত্বে গঠিত এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুলিশ সুপার দাবি করেন, চিকিৎসকদের তথ্য অনুযায়ী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রান্তর মৃত্যু হয়েছে এবং তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এসপি নজরুল ইসলাম বলেন, পুলিশ হেফাজতে প্রান্তের ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হয়নি। তবে হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হওয়ায় ঘটনার বিষয়ে কোনো ধরনের সন্দেহ বা প্রশ্নের অবকাশ না রাখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একইসঙ্গে প্রান্ত মৃত্যুর ঘটনায় ডিবি পুলিশের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার
চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া: টেলিযোগাযোগ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা