উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক-এমপির ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ১৪:৪৫| আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৭:২১
অ- অ+

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রবিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেনের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ী এসটিএস এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপকমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ডিএনসিসির দাবি, সংঘর্ষের একপর্যায়ে এলাকার কিছু সন্ত্রাসী পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটে। তবে হামলার ঘটনায় কেউ আহত হয়েছেন কি না কিংবা সংঘর্ষের কারণ সম্পর্কে ডিএনসিসি বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা