পল্লবীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১৯:২৬
অ- অ+

রাজধানীর পল্লবীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটক দুজন হলো–মোনারুল ইসলাম (১৪) ও মো. রুহুল আমিন (১৫)। তারা রাজধানীর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন আল-মামুন।

পুলিশ জানায়, শুক্রবার পল্লবী থানার সেকশন-১১ এলাকার টেম্পুস্ট্যান্ডে ৪০ থেকে ৫০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে গ্যাংয়ের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় ধাওয়া দিয়ে মোনারুল ইসলাম ও মো. রুহুল আমিনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে অন্যরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা