মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪১
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেকুজ্জামান রাজীবের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম– কবির হোসেন। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বসিলা উত্তর মোড় এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, কবির হোসেন মোহাম্মদপুর আওয়ামী লীগের সদস্যসচিব তারেকুজ্জামান রাজীবের সহযোগী হিসেবে কাজ করতেন। রাজীবের নির্দেশে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বসিলা ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

এডিসি জুয়েল রানা বলেন, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস-লেহেঙ্গা জব্দ
চমক নিয়ে ঈদে আসছে ‘নসিব’, কক্সবাজারে চলছে শুটিং
মঙ্গলবার লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে আগুন