চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত যুবক গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৩
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. রোকনুজ্জামান রোকন (২৬)।

শুক্রবার সকালে শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে রোকনুজ্জামানকে শনাক্ত করা হয়। পরে শুক্রবার সকাল সাতটার দিকে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রোকনুজ্জামানের বিরুদ্ধে একাধিক থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
শিক্ষানবিশ ৭২ সহকারী পুলিশ সুপারকে পদায়ন
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা