বিইউপিতে দুই হাজার তরুণের অংশগ্রহণে স্ফূরণ ৬.০

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৫:১৮
অ- অ+

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ক্যাম্পাসে দুই হাজারের বেশি তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সৃজনশীল আয়োজন ‘স্ফূরণ ৬.০’। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ফটোগ্রাফি, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও বিজ্ঞাপনচিত্র নির্মাণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

বিইউপি ফটোগ্রাফি সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ ফটোগ্রাফার, সৃজনশীল ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিইউপির ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।

স্ফূরণ ৬.০-তে ক্যামেরা ফটোগ্রাফি, মোবাইল ফটোগ্রাফি, বিজ্ঞাপনচিত্র নির্মাণ এবং আর্ট ও কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এসব আয়োজনে দুই হাজারের বেশি অংশগ্রহণকারী নিজেদের কাজ ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

দুই দিনের আয়োজনে ফটোগ্রাফি ও মোবাইল প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরার বিষয়টি গুরুত্ব পায়। তরুণেরা কীভাবে নিজেদের অভিজ্ঞতা ও চারপাশের দৃশ্যকে ভিজ্যুয়াল গল্পে রূপ দেন, প্রতিযোগিতা ও প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হয়।

আয়োজনের অংশ হিসেবে নির্বাচিত ফটোগ্রাফ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের নির্বাচিত কাজ প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে মানুষ, স্থান ও দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি স্থান পায়।

এ ছাড়া অপোর ‘মেক ইওর মোমেন্ট’ ধারণাকে কেন্দ্র করে একটি বিশেষ ভিডিও তৈরি করা হয়। এতে তরুণ সৃজনশীলদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দৈনন্দিন মুহূর্ত পর্যবেক্ষণ, ধারণ ও উপস্থাপনের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের অথোরাইজড ডিস্ট্রিবিউটরের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমউদ্দৌলা নিলয় ও ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার মো. নাজমুস সাকিব উপস্থিত ছিলেন। আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
গাড়ি চালানোর খরচ বাড়ল
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি আটক
হরমুজ প্রণালি খুলবে কবে? ৭ শর্ত জানাল ইরান