শিক্ষামন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ, কলেজভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ চালুর উদ্যোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১৯:০৪
অ- অ+

দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কলেজভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে মহাপরিচালক দেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালিত দক্ষতা উন্নয়নমূলক (স্কিল ডেভেলপমেন্ট) ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম এবং এর অগ্রগতি সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে কলেজভিত্তিক ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগের বিষয়টিও তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেন এবং দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কলেজভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এ সময় মহাপরিচালক জানান, চলমান দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের অংশ হিসেবে চাঁদপুর জেলার দুটি কলেজে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ভিডিপি প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কলেজভিত্তিক এ প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে বিপুলসংখ্যক তরুণ-তরুণী দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের আওতায় আসবেন। এতে তাঁদের কর্মদক্ষতা বাড়বে এবং দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ বেকারত্ব কমানো, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমার বন্ধু মহাজাদু জানে’: সম্পর্কের নতুন মাত্রা
স্কটল্যান্ডকে হারালেই কি বিপদ? ব্রাজিলকে ভাবাচ্ছে বিশ্বকাপের অদ্ভুত রেকর্ড
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্ক ফোর্সের অভিযান, মনিটরিং জোরদারের ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা