সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২১ জুন ২০২৬, ২০:২২

ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কুটি ব্যাপারী (৭০)। অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রোববার বিকেল ৩টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার বলেন, কুটি ব্যাপারী দুই কৃষককে নিয়ে সবজি ক্ষেত থেকে সবজি তুলছিলেন। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে তিনজনই মারা যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































