রাতেই ঝড়-বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৮
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের ১৫ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন সৈয়দ আজাদ সুবহানী
সুন্দরবনসংলগ্ন রিসোর্টগুলোর ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রতিমন্ত্রী, বললেন পরিবেশের প্রতি অঙ্গীকার রেখেই ব্যবসার চেষ্টা চলছে
পেছাল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা