প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের রাজকীয় আমন্ত্রণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৮:০৭
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের রাজকীয় আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবের আমন্ত্রণপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। এ সময় তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানান।

তবে আমন্ত্রণপত্রে সফরের সম্ভাব্য সময়সূচি বা সফরসংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত