মিরপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১৯

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর বিভাগের সাত থানার আওতাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৪০ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ২৭ জন, কাফরুল থানায় ১২ জন, দারুস সালাম থানায় ৯ জন, রূপনগর থানায় ৫ জন এবং ভাষানটেক থানায় ৫ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসি মোস্তাক সরকার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































