টাঙ্গাইলের সেই অসুস্থ প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৭
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে রাখার ঘটনায় আলোচিত প্রবাসফেরত জামাল উদ্দিন (৫৫) মারা গেছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সোয়া তিনটার দিকে সখীপুর উপজেলায় নিজ ভাতিজি ইসমত আরার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২ আগস্ট রাতে সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় অসুস্থ অবস্থায় জামাল উদ্দিনকে রাস্তায় ফেলে রাখার অভিযোগ ওঠে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। পরদিন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ভাতিজির বাড়িতে নিয়ে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীকালে গত ৬ আগস্ট স্থানীয়দের আর্থিক সহায়তায় জামাল উদ্দিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে টানা সাত দিন চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ভাতিজির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার পর থেকে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না।

এদিকে রাস্তায় ফেলে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ পার হলেও স্ত্রী বা সন্তানেরা তার কোনো খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে তার স্ত্রী রিনা আক্তার দাবি করেন, প্রায় আড়াই মাস আগে তিনি জামাল উদ্দিনকে তালাক দিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা