মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে লড়বেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক:
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৬:৫৯
অ- অ+

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) শূন্য হতে যাচ্ছে। ওই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ রবিবার গণমাধ্যমকে হিরো আলম নিজেই নিশ্চিত করেছেন। তিনি এর আগে সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না।

হিরো আলম বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’

তিনি আরও জানান, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন তিনি।

তবে এখনো ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা এখনো চূড়ান্ত নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় তাঁর সংসদীয় আসনটি শূন্য হলে সেখানে উপনির্বাচন হবে। এরই মধ্যে ওই নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। হিরো আলমের প্রার্থী হওয়ার ঘোষণায় সেই আলোচনা আরও বাড়ল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্বালানিখাতে শ্রমিকদের অধিকার খর্বের চেষ্টা চলছে: এয়াকুব
অবহেলিত স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী
উচ্চশিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার উদ্যোগ আশাব্যঞ্জক: রিজভী
ভারতের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর যাওয়া উচিত: জিএম কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা