তিন বন্ধুকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৬:৫৮| আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৭:০৩
অ- অ+

নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় তিন বন্ধুকে হত্যার ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলার আট আসামির মধ্যে অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া এবং দুজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভ। যাবজ্জীবন কারাদণ্ড পেলেন কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় নোয়াখালী সরকারি পুরাতন কলেজ-সংলগ্ন একটি পুকুরে কিশোর রাজীব (২৩) একটি কুকুরকে গোসল করাতে যান। এ সময় স্থানীয় অনন্তপুর গ্রামের সৌরভের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সন্ধ্যায় সালিস বসার কথা ছিল। সন্ধ্যার দিকে রাজীব তার দুই বন্ধু ওয়াসিম (২২) ও ইয়াছিনকে (২৩) সঙ্গে নিয়ে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় যান।

সেখানে স্থানীয় যুবক ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান, সৌরভ, কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুলসহ তাদের সহযোগীরা তিন বন্ধুর ওপর হঠাৎ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। গুরুতর আহত ওয়াসিম ও ইয়াছিনকে হাসপাতালে নেওয়া হলে কয়েক দিন পর তারাও মারা যান।

নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত তিন আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাব্জ্জীবন কারাদণ্ড এবং দুই আসামিকে খালাসের রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তিনি জানান, সাজাপ্রাপ্ত ছয় আসামির মধ্যে শুধু ফিরোজ মাহমুদ বাপ্পি আটক আছেন। বাকি পাঁচ আসামি পলাতক।

নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।’

নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের পিপি তাফাক্তার হোসেন বলেন, আদালতের রায়ের মধ্য দিয়ে এ মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-বিজিবি-এসআরবির সঙ্গে আনসারও সমন্বিত অভিযানে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে যাত্রা
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে পাকিস্তান
ইথিওপিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০