ডনের সঙ্গে সামিরার সেই ছবি নিয়ে এত গুঞ্জন, আসল সত্য কী?

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১৬:২০
অ- অ+

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুকে ঘিরে নানা আলোচনা ও বিতর্কের পাশাপাশি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে তার সাবেক স্ত্রী সামিরার নাম। এবার খলনায়ক ডনের সঙ্গে সামিরার কথিত অন্তরঙ্গ ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে এক নারীকে সামিরা বলে দাবি করা হয়। ছবিগুলো ঘিরে নানা ধরনের মন্তব্য ও গুঞ্জন ছড়ালেও সামিরার দাবি, এসব তথ্য বিভ্রান্তিকর।

সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজও দাবি করেছেন, ভাইরাল হওয়া একটি ছবির নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা। তাঁর ভাষ্য, ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। সিনেমাটিতে সালমান শাহ ও শাবনাজ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকার ভূমিকায়।

মোস্তাকের দাবি, শুটিংয়ের সময় দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। পরে সেই ছবি নিয়ে ডনের সঙ্গে মজা করতেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সামিরার সঙ্গে ডনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশির ভাগ ছবিই সম্পাদিত বা ফটোশপ করা।

তবে ডনের সঙ্গে সামিরার একটি আলাদা ছবির কথাও জানিয়েছেন মোস্তাক। তার ভাষ্য, একবার সামিরা ম্যাগাজিন পড়ছিলেন এবং সালমান শাহ ছবি তুলছিলেন। সে সময় ডন হাত বাড়িয়ে দিলে সামিরার সঙ্গে তার একটি ছবি তোলা হয়।

এ বিষয়ে সামিরাও আগে নিজের অবস্থান জানিয়েছিলেন। তার দাবি, তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সালমান শাহর ভক্তদের কেউ কেউ প্রকৃত ঘটনা না জেনে তাকে ভুল বুঝছেন বলেও তিনি উল্লেখ করেন।

সামিরার ভাষ্য, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন। প্রতি ঈদে ডন তার পা ছুঁয়ে সালাম করতেন বলেও তিনি দাবি করেন।

সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও আলোচনা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি বা তথ্যকে যাচাই ছাড়া সত্য ধরে নেওয়া ঠিক নয়। ভাইরাল ছবিটির উৎস ও প্রেক্ষাপট যাচাই করেই এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো উচিত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
মোহাম্মদপুরে বর্তমানে কোনো কিশোরগ্যাং সক্রিয় নেই: র‍্যাব
মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা, যুক্ত হতে পারেন ৪ এমপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা