শিরোনাম :

রফিকের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন হাসান

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৮:১৪
অ- অ+

টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। এতে ভেঙ্গে গেছে বাংলাদেশের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের ২০ বছরের পুরনো রেকর্ড।

আজ থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৭ ওভার বল করে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। তার দুর্দান্ত বোলিং নৈপুন্যে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট হাতে নামা অস্ট্রেলিয়া দলের ৪৫ রানের সূচনার পর জোড়া আঘাত হানেন হাসান। দুই ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে সাজঘওে পাঠান তিনি।

এরপর অস্ট্রেলিয়ার শেষ ৪ উইকেট শিকার করে ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট পূর্ণ করেন হাসান। ইনিংসে ১৭ ওভার বল করে ৫৫ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশী বোলার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি।

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন রফিক। ২০০৬ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লা টেস্টের প্রথম ইনিংসে ৩২.২ ওভার বল করে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রফিক। ২০ বছর পর রফিকের রেকর্ড ভাঙ্গলেন ২৬ বছর বয়সী হাসান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবার মৃত্যু
এএসপি পদে পদোন্নতি পেলেন ৭৭ পুলিশ পরিদর্শক
আনসার সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে
নাহিদ ইসলামকে আইনি নোটিশ, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি