যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৯
অ- অ+

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আপন দুই বোন রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো—জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।

নিহতদের প্রতিবেশী মাহবুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইকরাম মোল্লার পুকুরে গোসল করতে যায় তিন শিশু। পরে তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরে গিয়ে সিঁড়ির নিচে তাদের ভাসতে দেখেন।

সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাহবুর রহমান আরো জানান, পুকুরটিতে সাধারণত লোকজনের আনাগোনা কম। যারা গোসল করতে যান, তারা দ্রুত গোসল সেরে চলে আসেন।

বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে তিন শিশুকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে আনার আগেই তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ইসিজি পরীক্ষায় তাদের শরীরে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, ‘পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম
এলেক্স ইমন হত্যা: কিশোরগ্যাং নেতা বিপুলসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার
‘উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট অপরিহার্য’
ইন্দোনেশিয়ায় ৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা