চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে (শিপইয়ার্ড) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত ও দ্বগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সকালে ওই প্রতিষ্ঠানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করলেও শ্রমিকদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে শ্রমিকরা ইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































