দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১৮:৫৫
অ- অ+

ভারতের স্বাধীনতা দিবসের একদিন আগে দিল্লিতে নিরাপত্তা জোরদারের মধ্যেই শুক্রবার দিল্লি হাইকোর্টসহ একাধিক স্থানে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ডটকম’র।

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে শনিবার বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে এদিন স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, দেশটির স্বাধীনতা দিবসের ঠিক আগে দিল্লির হাইকোর্ট, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং একাধিক সরকারি কার্যালয়ে ইমেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী এসব হুমকিকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে পর পর কয়েকটি বার্তা আসে। দিল্লির একাধিক উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) কার্যালয়, বিমানবন্দর ও বিভিন্ন সরকারি দপ্তরে বোমা হামলার কথা বলা হয়। খবর পেয়ে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি পরিচালনা করে।

এদিকে হাইকোর্ট সূত্র জানায়, একটি ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে আদালত ভবনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছিল। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থার জন্য পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে আদালত প্রশাসন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট-তল্লাশি বাড়িয়েছে ডিএমপি
মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেপ্তার
মালয়েশিয়াকে উড়িয়ে সিরিজ নিশ্চিত বাংলাদেশের
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা