মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানান।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। শুক্রবার মিরপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলিফ হাসান (১৯), মো. রহিত (১৯), মো. নিরব হোসেন (১৮), নাইম খান (৩১), মো. তামিম ইকবাল (২১), আবু হুরায়রা (২৮), মো. মোজাম্মেল হোসেন (৪১), সাব্বির পাঠান (২০), মো. শাওন (২০), ইনান হাসান তনায় (২০), মাহফুজ (২৯), মো. ইশাদ (১৯), মো. রাসেল শেখ (২০), মো. হালিম মাহমুদ (৩৪), মো. সাদ্দাম হোসেন (৩৭), মো. জুয়েল (২৭), মো. আঃ রহিম (২৭), মো. সাগর (২৪), নাইম খান (২৬), ফাহিম নুর নিশাত (২০), মো. মিলন (২৮), মো. জয়নাল (২৮), মো. শান্ত (৩২), শেখ রোহান ফারদিন (১৯) ও দানিয়েল মন্ডল (২৮)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ বলছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































