ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেচার ব্লিডস্’ ও ‘সাইলেন্ট নো মোর’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৬
অ- অ+

পরিবেশ ও জলবায়ু সংকটের নির্মম বাস্তবতাকে ক্যামেরার ফ্রেমে বন্দি করে দর্শকের সামনে হাজির করলেন তরুণ নির্মাতা পুলক রাজ।

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার নোভেলে ভার্গ অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেলো ‘১ কুড়ি পরিবেশ চলচ্চিত্র প্রদর্শনী ২০২৬’। এই মর্যাদাপূর্ণ আয়োজনে পুলক রাজের দুটি ভিন্নধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নেচার ব্লিডস্’ ও ‘সাইলেন্ট নো মোর’ সফলভাবে প্রদর্শিত হয়েছে।

ঢেঁকি প্রযোজনা’র আয়োজনে এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীটি ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধির এক অনন্য প্রয়াস। এতে বাংলাদেশের ২০ জন তরুণ নির্মাতার ১ মিনিট দৈর্ঘ্যের ২০টি চলচ্চিত্র স্থান পায়। এর মধ্যে পুলক রাজের কাজ দুটি তাদের স্বকীয় ভাবনা, নান্দনিক নির্মাণশৈলী এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জোরালো বার্তার জন্য প্রদর্শনীতে উপস্থিত দর্শকদের বিশেষভাবে নজর কাড়ে।স্বল্পদৈর্ঘ্যের এই চলচ্চিত্রগুলোতে মানবসৃষ্ট বিপর্যয়ে ক্ষতবিক্ষত প্রকৃতির করুণ রূপ অত্যন্ত গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

প্রদর্শনীতে তরুণদের এই সৃজনশীল উদ্যোগ সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় শুধুমাত্র নীতিমালাই যথেষ্ট নয়। বরং গণসচেতনতা তৈরিতে শিল্প ও সংস্কৃতির জোরালো ভূমিকা রয়েছে। তরুণ নির্মাতাদের এই ধরনের কাজ আগামী দিনে সাধারণ মানুষকে আরও বেশি প্রকৃতিপ্রেমী ও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক মি. ফ্রাঁসোয়া চামব্রো । পরিবেশ রক্ষায় এমন সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের প্রতি শুভকামনা জানান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ঢেঁকি প্রযোজনার কর্ণধার মো. নিজাম উদ্দিন বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা তৈরিতে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। মাত্র এক মিনিটের একটি চলচ্চিত্রও মানুষের চিন্তাধারা ও আচরণে বড় পরিবর্তন আনতে পারে। এই আয়োজন আমাদের প্রাথমিক পদক্ষেপ এবং আগামীতে আরও বড় পরিসরে পরিবেশভিত্তিক চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সার্বিক এই অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফারহানা তাসনিম।

প্রদর্শনীতে নিজের অনুভূতি প্রকাশ করে নির্মাতা পুলক রাজ বলেন, পরিবেশ রক্ষা শুধু কথার বিষয় নয়, এটি আমাদের বাঁচা-মরার লড়াই। শিল্পের ভাষায় এই নির্মম সত্যটি দর্শকের কাছে পৌঁছে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।

জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে নতুন করে ভাবনার সময় এসেছে। ঠিক এমন একটি সময়ে এই চলচ্চিত্র প্রদর্শনীটি উপস্থিত দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। বিকাল ৬ থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত চলা এই উন্মুক্ত প্রদর্শনীতে প্রকৃতিপ্রেমী, পরিবেশকর্মী ও চলচ্চিত্র অনুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবেশ রক্ষার এই আন্দোলনকে আরও বেগবান করেছে। এসময় অডিটোরিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় থাকায় অনেকেই প্রথমবারে তা দেখতে পারেননি। ফলে দর্শকদের ব্যাপক চাহিদায় চলচ্চিত্রগুলোর দ্বিতীয়বার প্রদর্শনী করা হয়।

এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত ৮ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে 'পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬'। পরিবেশ ও জলবায়ু সংকটভিত্তিক ১ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই উৎসবে 'নেচার ব্লিডস্' চলচ্চিত্রটি ‘বেস্ট মেকআপ আর্টিস্ট এওয়ার্ড’ অর্জন করে, যা এর শিল্পমান ও নির্মাণশৈলীকে আরও সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল ঢেঁকি প্রযোজনা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি
কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে আহত ৪ শিক্ষার্থী
জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটিতে যারা পেলেন দায়িত্ব
বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা