আজ ১৫ আগস্ট ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৮
অ- অ+

১৫ আগস্টকে ঘিরে সারা দেশে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের মেট্রোপলিটন এলাকা, জেলা ও থানা পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালানোর পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে রাজধানীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকির নির্দেশ দিয়েছে ডিএমপি সদর দপ্তর।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, শুক্রবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নগরীর প্রবেশপথগুলোতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি জানান, ১৫ আগস্ট ঘিরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করবেন।

সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র‍্যাব ও সিআইডির টিমও মোতায়েন থাকবে বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত ও মোতায়েন রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন, দেশজুড়ে বিএনপির দোয়া-মাহফিল
দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা